‘মুসলিম ব্যবসায়ীদের গ্রামে প্রবেশ নিষিদ্ধ’ প্রবেশপথে লেখা
ডেস্ক রিপোর্ট।। ভয়াবহ করোনা ভাইরাসের থাবায় ভারতে আ’ক্রা’ন্তের সংখ্যা এবং মৃ’ত্যু’র সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবুও সাম্প্রদায়িক বিষবাষ্প যেনো কিছুতেই কিছু মানছে না। তেমনই একটি সাম্প্রদায়িকতার উদাহরণ দেখা গেছে দেশটির মধ্যপ্রদেশে।
এই রাজ্যের একটি গ্রামে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধের একটি পোস্টার দেখা গেছে। পোস্টারটি দেখামাত্রই নামিয়ে দিয়েছে পু’লি’শ।
লকডাউন পরিস্থিতিতে শনিবার( ২ মে) ইনদওরের পেমলপুর গ্রামে ঢোকার মুখে হিন্দিতে লেখা ওই পোস্টারটি চোখে পড়ে কয়েক জন বিক্রেতার। তাতে লেখা ছিল, ‘মুসলিম ব্যবসায়ীদের গ্রামে প্রবেশ নি’ষিদ্ধ।’
স্থানীয় সংবাদমাধ্যমের দৌলতে বিষয়টি সামনে আসার পর রোববার( ৩ মে) সকালে পু’লি’শের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পোস্টারটি খুলে নিয়ে যায় তারা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছ, তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
ইন্দোরের ডিআইজি হরিনারায়ণচারী মিশ্র জানিয়েছেন, ‘খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে পোস্টারটি সরিয়ে ফেলা হয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’ উৎস: সময়টিভি।




