আরব আমিরাত প্রবাসী লিটনের দেখাই হলো না একমাত্র কন্যাকে
প্রবাস ডেস্ক।। একমাত্র কন্যাকে আর দেখা হলো না আবুধাবি প্রবাসী কুমিল্লার নাঙ্গলকোটের লিটনের।
গত সোমবার ভোর রাতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে তাঁর মৃ’ত্যু হয়েছে। মোহাম্মদ লিটন (৩০) উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের শাহজাহানের ছেলে।
জানা যায়, লিটনের বড় ভাই ২০১৭ সালে অ’সুস্থ হয়ে মা’রা যায়। পরে একই বছর পরিবারিক সিদ্ধান্তে নিঃসন্তান মৃ’ত বড় ভাইয়ের স্ত্রীকে বিবাহ করে লিটন। গত বছরের শুরুর দিকে লিটন দেশে এসে এক মাত্র ক’ন্যা সন্তানকে পেটে রেখে জীবিকানির্বাহ করতে চলে যায় কর্মস্থল আবুধাবিতে। তার কন্যার বয়স এখন ১৫ মাস। ব্রেইন স্ট্রোকের পর গতকাল আবুধাবির একটি হাসপাতালে তিনি মা’রা যায়। তার কন্যা সন্তানটি কোন দিন স্পর্শ করতে পারেনি প্রিয় বাবা’কে। লিটনের মৃ’ত্যু’র সাথে ওই পরিবারের সব স্বপ্নেরও মৃ’ত্যু হয়েছে। দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
লিটনের মৃ’ত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারে চলছে শোকের মা’তম।




