আরব আমিরাত থেকে স্বাস্থ্য সনদ ছাড়াই দেশে ফিরলেন ১৮৮ শ্রমিক
প্রবাস ডেস্ক।। সোমবার দিবাগত রাতে আরব আমিরাত থেকে ঢাকায় এসেছেন ১৮৮ বাংলাদেশি শ্রমিক। দেশে ফেরার সময় স্বাস্থ্য পরীক্ষার সনদ ছাড়াই এসব শ্রমিককে ফ্লাই দুবাইয়ের বিশেষ ফ্লাইটে তুলে দেওয়া হয়।
এসব শ্রমিককে স্বাস্থ্য সনদ না থাকায় কোয়ারেন্টিনে আশকোনায় ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক পাঠানো হয়েছে।
সূত্র জানায়, ফিরে আসা ১৮৮ শ্রমিক সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। এদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে, কারও ওয়ার্ক পারমিট ছিল না, , আবার কারও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এসব কারণে তাঁরা কা’রাব’ন্দী ছিলেন। তবে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় ছোটখাটো অ’পরা’ধে প্রবাসী কা’রাবন্দীদের মুক্তি দিয়ে নিজ-নিজ দেশে ফেরত পাঠাচ্ছে আরব আমিরাত। কিন্তু সোমবার রাতে ফেরত পাঠানো ১৮৮ শ্রমিকের কারও সঙ্গে করোনাভাইরাস পরীক্ষাসহ স্বাস্থ্য সনদ ছিল না।
ফেরত আসাদের এ কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করে সরাসরি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়। বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বলেন, সংযুক্ত আরব আমিরত থেকে ১৮৮জন শ্রমিককে নিয়ে বিশেষ ফ্লাইটটি সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইটটি প্রায় আট ঘণ্টা পর ঢাকায় আসে। এর কারণ জানা যায়নি। নিয়ম অনুযায়ী বিদেশফেরত সবার করোনাভাইরাসসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সনদ থাকতে হবে। স্বাস্থ্য সনদ থাকলে হোম কোয়ারেন্টিনে এবং সনদ না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। আমিরাত থেকে আসা ১৮৮ জনের মধ্যে কারও কাছেই স্বাস্থ্য সনদ ছিল না। তাই তাঁদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। উৎস: প্রথম আলো।




