সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘোরাঘুরি-আড্ডা, গ্রে’প্তা’র ১০
নিউজ ডেস্ক।। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিনা প্রয়োজনে ঘরের বাইরে ঘোরাঘুরি ও আড্ডা দেওয়ার অভিযোগে বগুড়ায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পু’লি’শ।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সদর থানা পু’লি’শে’র টহল দল শহরের বাদুড়তলা তিব্বতের মোড় থেকে ছয়জন, ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে দুইজন ও জলেশ্বরীতলা এলাকা থেকে দুইজনকে গ্রে’প্তা’র করে।
গ্রে’প্তার’কৃতরা হলেন-জাকির হোসেন (৪০), আরাফাত হোসেন রনি (৩২), আব্দুল কাইয়ুম (৫০), ফরিদ হোসেন (৩০), শিপন শেখ (৩০), রাজু আহম্মেদ (৩০), জামাল ফয়সাল উজ্জল (৪০), লিটন রায় (৩৫), ওমর ফারুক (১৮) ও আবু হুরায়রা (১৯)।
আজ বুধবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সন্ধ্যা ৬টার পরে বাইরে অযথা চলাফেরায় ও আড্ডায় নি’ষেধা’জ্ঞা দেওয়া হয়েছে। গ্রে’প্তার’কৃত’রা রাত ৮টার পরেও বাইরে আড্ডা দিয়ে যাচ্ছিল তাই তাদের আইন অনুযায়ী গ্রে’প্তা’র দেখানো হয়েছে।
তিনি জানান, গ্রে’প্তার’রকৃত প্রত্যেকের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গের অপরাধে প্যানাল কোড অনুযায়ী মা’ম’লা দা’য়ের করে আ’দাল’তে পাঠানো হয়েছে।




