কালবৈশাখী ঝড়ে ল’ণ্ড’ভণ্ড ঘর-বাড়ি, প্রা’ণ গেল নার্সের
নিউজ ডেস্ক।। পহেলা বৈশাখের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে আ’ঘা’ত হেনেছে কালবৈশাখী। ঝড়ের তাণ্ডবে গাছের ডাল ভেঙে নওগাঁয় এক নার্স নি’হ’ত হয়েছেন। ল’ণ্ডভ’ণ্ড হয়েছে কাঁচাপাকা ঘরবাড়ি ও ফসলের ক্ষেত।
আজ বুধবার দুপুর দেড়টা। মাত্র ৩০ মিনিটের তাণ্ডবে বি’পর্য’স্ত হবিগঞ্জের বেশকিছু এলাকা। প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে ল’ণ্ডভ’ণ্ড গাছপালা ও কাঁচাপাকা ঘরবাড়ি। ক্ষ’তি’গ্রস্ত হয়েছে বোরো ধানের মাঠ।
এদিকে দিনাজপুরে আঘাত হানে কা’লবৈশা’খী। ঝড়ের তা’ণ্ড’বে গাছের ডাল ভে’ঙে পার্বতীপুর উপজেলায় ইতিরানি সরকার নামে এক না’র্স নি’হ’ত হয়েছেন। হলদিবাড়ি উপজেলা স্বাস্থ্য ক’মপ্লেক্সে সিনিয়র নার্স হিসেবে কাজ করতেন তিনি। কর্মস্থলে যাওয়ার পথেই মৃ’ত্যু হয় তার।
এরপর সকালে কালো মেঘে ঢাকা পড়ে নওগাঁর আকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড় ও বৃষ্টি। এতে জেলা সদর, মহাদেবপুর, রাণীনগর ও পত্নীতলা উপজেলার বেশকিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয় আম ও ফসলের ক্ষেত।
এছাড়া, নেত্রকোনা ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ও মুষলধারে বৃষ্টি হয়েছে। হঠাৎ দুর্যোগে বিড়ম্বনায় পড়েন নানা শ্রেণিপেশার মানুষ।




