313418

প্রধানমন্ত্রীর স্ত্রী করোনা আক্রান্ত, স্পেনে জরুরি অবস্থা

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোয়া গোমেজ ম’রণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ‘রয়টার্স’।

এতে বলা হয়েছে, বেগোয়া গোমেজ এবং প্রধানমন্ত্রী সুস্থ আছেন।সরকারি বাসভবন মাদ্রিদের লা মনক্লোয়া প্রাসাদে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই বেগোয়া গোমেজের করোনা আক্রান্তের ঘোষণা দেওয়া হয়। স্পেনে আগামী ১৫ দিনের জন্য সকল নাগরিককে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিকিৎসা সেবা ও খাদ্য এই দুই ক্ষেত্রে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সাত ঘণ্টাব্যাপী চলা মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন সানচেজ, ওই সভায় করোনা আক্রান্ত দুজন মন্ত্রী ছাড়া সকল মন্ত্রী উপস্থিত ছিলেন।

এর আগে এই সপ্তাহের শুরুর দিকে সানচেজের মন্ত্রিসভার দুই সদস্য- সাম্য বিষয়ক মন্ত্রী এবং আঞ্চলিক বিষয়ক মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে দেশটির সরকারি বিবৃতিতে জানানো হয়েছিল। সরকার জানিয়েছে, বর্তমানে তাদের দুজনেরই শারীরিক অবস্থা ভালো। তবে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত জানুয়ারির শেষের দিকে স্পেনে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত স্পেনের ৫ হাজার ৭৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের অর্ধেকই মাদ্রিদের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০০ জনের বেশি প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এ প্রকাশিত তথ্য মতে, বিশ্বের প্রায় ১২৭টি দেশে ছড়িয়ে পড়েছে ম’রণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৫ হাজার ৮৩৯ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৯৯ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৭৫ হাজার ০২৩ জন আর এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৭৫ হাজার ৯৩৭ জন।

ad

পাঠকের মতামত