295683

সেই ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণ, নিহত সংখ্যা নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ঘিরে রাখা সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে দুই থেকে তিনজন ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করছে র‌্যাব।রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।র‌্যাব সূত্রে জানা গেছে, বাড়িটির ভেতরে এখন সুইফট (বোম ডিসপোজাল ইউনিটের তল্লাশি) চলছে। বোমা বিস্ফোরণে একজনের মরদেহের বিভিন্ন অংশ পড়ে আছে। তবে ভেতরে কতজনের মরদেহ আছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তারা।

বাড়ির মালিক ওহাব জানিয়েছেন, দেড় মাস আগে ভ্যানচালক পরিচয় দিয়ে টিনশেড বাসা ভাড়া নিয়েছিল দুই ব্যক্তি।এদিকে ঐ বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। বাড়ির কেয়ারটেকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল সোয়া ৯টার দিকে বাড়িটিতে কমান্ডো ও বোমা নিষ্ক্রিয়করণ দল প্রবেশ করেছে।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত