হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়ছেন আরও তিনজন।রোববার দুপরে সদর উপজেলা ও বানিয়াচং উপজেলায় এই দুটি ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক ডেঙ্গু মিয়া ও বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর আলীল কন্যা সালমা আক্তার (৮)।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিয়াউর রহমান বাংলাদেশ জার্নালকে জানান, সকালে কৃষক ডেঙ্গু মিয়া তার তিন ছেলেকে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটতে যান। দুপুরে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার তিন ছেলে গুরুত্বর আহত হয়।আহতরা হলেন, তোরাব আলী (৩০), কিতাব আলী (২৫) ও করম আলী (২২)। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর অধুনিক হাসপাতালে ভর্তি করে।
এদিকে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বাংলাদেশ জার্নালকে জানান, উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে সালমা আক্তার (৮) নামে এক শিশু খলায় (ধান তুলার মাঠ) খেলা করছিল।এসময় বজ্রপাত ঘটলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।




