378277

UNI Global Union-এর সঙ্গে ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের যৌথ আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক সংহতি, শ্রমিকদের অধিকার, সংগঠন শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে UNI Global Union, বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর ও UNI বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের (DMPBSU) যৌথ আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ নভেম্বর (সোমবার) বিকাল ৫ টায় ঢাকার ফকিরাপুলে অবস্থিত ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UNI Global Union, বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর মো: মোর্শেদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UNI-BLC Women’s Committee-এর সভাপতি তাছলিমা আক্তার লিনা।

সভায় আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিক সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বক্তারা শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ UNI Global Union-এর সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাটি পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।

ad

পাঠকের মতামত