366103

কাশিমপুর কারাগারে গো.লাগু.লিতে নি.হত ৬ বন্দীর ম.রদেহ হস্তান্তর

নিউজ ডেস্ক।। গাজীপুর কাশিমপুর কারাগার থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে কারারক্ষীদের গুলিতে ৬ জন বন্দী নিহত হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগারের সামনে আসামীদের বর্তমান অবস্থা নিশ্চিতে পরিবারের সদস্যদের ভীড় বেড়েই চলেছে।

গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ শুরু করে। বিদ্রোহ দমনে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের সময় ৬ জন নিহত হলেও পালাতে সফল হয় ২০০ জনের বেশি বন্দী। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ৬ বন্দীর মরদেহ বুঝে নিয়েছে পরিবার। তবে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা নিয়ে চাপ সৃষ্টি ও বিশৃংখল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করেছে শহীদ তাজউদ্দীন হাসপাতাল কর্তৃপক্ষ। গোলাগুলিতে বন্দী নিহতের খবর শুনে কারাগারের সামনে জড়ো হয়েছে অসংখ্য পরিবার।

অন্যদিকে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ করে পালানোর চেষ্টা চালায় কয়েদিরা। নিয়ন্ত্রণে কারারক্ষীদের ছোঁড়া রাবার বুলেটে ৩ কারারক্ষী ও ১৩ কয়েদি আহত হয়েছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ad

পাঠকের মতামত