360048

নতুন বিধিনিষেধে বাজার করবেন যে সময়

নিউজ ডেস্ক।। করোনা ভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কাঁচাবাজার ও নিত্যপ্রজনীয় দ্রব্যাদির দোকান প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

ওষুধ, চিকিৎসাসেবা নেওয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে বের হওয়া যাবে।করোনার টিকার জন্য কার্ড নিয়ে বের হওয়া যাবে।হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে।

 

ad

পাঠকের মতামত