অটোরিকশা থেকে ছিটকে পড়লো পুলিশ, দেড় কি.মি ধাওয়া করে চালককে আটক (ভিডিও)
নিউজ ডেস্ক : ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে থানায় নেওয়ার পথে ছিটকে পড়ে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
নোয়াখালীতে চলমান লকডাউনে প্রধান সড়কে যাত্রী পরিবহন করছিল ইজিবাইক চালক ফারুক হোসেন। গাড়িসহ তাকে আটক করলে পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়েই পালানোর চেষ্টা করেন ফারুক। আরটিভি
এসময় পুলিশ কনস্টেবল ওই চালককে থামানোর শত চেষ্টায় ব্যর্থ হয়ে, এক পর্যায়ে অটোরিকশা থেকে ছিটকে পড়েন।
রোববার (২৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দেড় কিলোমিটার ধাওয়া করে শহরের মেথর পট্টি এলাকায় অটোরিকশাসহ চালককে আটক করে থানায় সোপর্দ করে।




