358692

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

নিউজ ডেস্ক।। রাজধানীর শেখেরটেক, আদাবরসহ বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব বাইতুল আমান হাউজিংয়ের গ্যাসের সমস্যা দূর করতে গ্যাস শাটডাউন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শেখেরটেক, আদাবর, বায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

 

ad

পাঠকের মতামত