350839

৪০ হাজার টাকা আইড় মাছের দাম!

ডেস্ক রিপোর্ট।। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাছের আড়তে গত ৩৭ বছর ধরে প্রতিদিন সকালে মাছের হাট বসে।

দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গসহ বিভিন্ন স্থান থেকে বড় বড় রুই, কাতলা, আইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির কোটি কোটি টাকার দেশিয় মাছ বিক্রি হয় সেখানে। সকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টায় বিক্রি হয় ২-৩ কোটি টাকার মাছ।

আজ শুক্রবারও মাওয়া প্রান্তের মাছের আড়তে হাট বসে। বিভিন্ন জাতের মাছের মধ্যে বিশেষ করে নজর কাড়ে আড়তের ব্যবসায়ী মো. মোকলেছুর রহমান শেখের স্টলের একটি মাছ। ২০ কেজি ওজনের বিশাল এক আইড় মাছের প্রাথমিক দাম হাঁকা হয় ২০ হাজার টাকা। পরবর্তীতে তা ৪০ হাজার টাকায় বিক্রি হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে লৌহজং উপজেলার ডহরী গ্রামের মো. কামাল নামে এক জেলের জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের আইড় মাছটি। আজ শুক্রবার সকাল ৬টায় মাছটি বিক্রির উদ্দেশ্যে তিনি মাওয়া ঘাটের মাছের আড়তে নিয়ে আসেন। আড়তে মাছটি প্রথমে বিক্রি হয় ৩৯ হাজার টাকা। এ দামে মাছটি কেনেন মোকলেছুর। পরে ১ হাজার টাকা লাভে ঢাকার এক পাইকারের কাছে সেটি ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন।

মোকলেছুর বলেন, ‘এ সাইজের আইড় মাছ সচারাচর পদ্মায় মেলে না। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের মাছ আমরা দেখিনি।’

 

ad

পাঠকের মতামত