আমার মেয়েকে নিয়ে গুজব ছড়ানো বন্ধ করুন : শাহিদ আফ্রিদি
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এই মুহূর্তে দারুণ ক্ষুব্ধ৷ তার মেয়েকে নিয়ে লাগাতার সোশ্যাল মিডিয়ায় গুজব চলছে৷ আর এটাই ক্ষোভ সৃষ্টির কারণ আফ্রিদির৷ আফ্রিদির দাবি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় গুজব ঘোরাফেরা করছে যে আফ্রিদির মেয়ে অসুস্থ৷ পাকিস্তানের জিও টিভি চ্যানেলের খবর অনুযায়ী খুবই রেগে গেছেন ‘বাবা’ আফ্রিদি৷ তার দাবি, সোশ্যাল মিডিয়ায় রটেছে তার মেয়ে অত্যন্ত অসুস্থ এবং হাসপাতালে ভর্তি৷ তিনি সাফ বলে দিয়েছেন, কেউ যেন মিথ্যা কথা না ছড়ান৷ তার মেয়ে অসুস্থ নন৷
আফ্রিদি শ্রীলঙ্কা প্রিমিয়র খেলা চলাকালীন মাঝপথে ২ ডিসেম্বর দেশে ফিরে যান৷ কেন টুর্নামেন্ট মাঝপথে ছেড়ে চলে আসছেন তার জন্য কাউকে বিস্তারিত বিবরণ দেননি৷ তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত এমার্জেন্সির কারণে তাকে দেশে ফিরে যেতে হচ্ছে৷ তিনি দেশে ফেরার পরেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় আফ্রিদির মেয় অসুস্থ এবং হাসপাতালে ভর্তি৷
গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার হতে শুরু করেছিল সেখানে দেখা যাচ্ছিল আফ্রিদির মেয়ে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন৷ এই গুজব কিছু দিন ধরেই ছড়িয়ে চলছিল৷ কিছু দিন পর্যন্ত মুখ বন্ধ রেখেছিলেন তিনি৷ নিজের মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন শহিদ আফ্রিদি৷ সেখান নিজের মেয়েকে জন্ম দিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন৷ তিনি লিখেছিলেন ,‘হ্যাপি বার্থডে মেরি প্যায়ারি বেটি. আল্লাহ কা শুকরিয়া৷ ’
আফ্রিদির পাঁচটি মেয়ে রয়েছেন৷ এই বছরের ফেব্রুয়ারি মাসে তিনি পঞ্চমবারের জন্য পিতা হন৷ পাকিস্তানের জার্সিতে ২০ বছর খেলেছিলেন তিনি৷ তার ওয়ানডে-তে ৮ হাজারের বেশি রান করেছেন৷ তিনি গত কয়েক দিনে এলপিএলে জাফনা স্ট্যালিয়ন্সে-র বিরুদ্ধে দারুণ অর্ধশতরান করেন৷ শহিদ আফ্রিদি জাফনার বিরুদ্ধে মাত্র ২৩ বলে ৫৮ রান করেন৷
সূত্র : নিউজ ১৮




