349568

ইসলাম ও স্বাধীনতা বিরোধীরা মামলা করেছে: ফয়জুল করীম

ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য নিয়ে মতামত দেয়ায় ইসলাম ও স্বাধীনতাবিরোধীরা মামলা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে আসা প্রতিনিধির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ফয়জুল করীম বলেন, আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। এসব চক্রান্তের পেছনে ভিনদেশি দালালরা জাড়িত।তারা অনৈক্য সৃষ্টি করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।এই ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশপ্রেমিক ঈমানদারদের সজাগ থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আমার বাবা ও দাদা দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী মাহফিলের মাধ্যমে লাখো অপরাধীকে সোনার মানুষে পরিণত করেছেন। এজন্য চরমোনাই পীর সাহেবের মত মনিষীদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দিয়ে স্বাধীনতাবিরোধী আখ্যা দেয়া দুঃখজনক। সূত্র: আরটিভি অনলাইন

ad

পাঠকের মতামত