345575

জরুরি অবস্থার প্রতিবাদে স্পেনে ব্যাপক বি’ক্ষোভ ও স’হিংসতা

আন্তর্জাতিক ডেস্ক || বি’ক্ষোভকারীদের সঙ্গে শনিবার রাতে পুলিশের সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনায় রোববার ‘সহিং’সতা ও অযৌক্তিক আ’চরণ’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

করোনার সং’ক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ায় স্পেনে ছয় মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকার বেশ কয়েকটি এলাকায় মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা, মালাগা, ভিক্টোরিয়া, ভ্যালেন্সিয়া, সান্তান্দার ও বার্গোসে বি’ক্ষোভ হয়েছে।

শনিবার রাতে মাদ্রিদে বি’ক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে। তারা শহরের গ্রান ভিয়া ও স্কারমিশেস এলাকায় আবর্জনার বাক্স ফেলে তাতে অ’গ্নিসংযোগ করে। পুলিশের সঙ্গে সং’ঘর্ষে আ’হত হয়েছে ১২ জন। এখান থেকে ৩২ জনকে গ্রে’প্তার করা হয়েছে।

লা রিয়োজা প্রদেশের রাজধানী লোগরনো থেকে ছয় জনকে গ্রে’প্তার করা হয়েছে। বি’ক্ষোভকারীরা ডাস্টবিনে অ’গ্নিসংযোগ করেছে এবং কয়েকটি দোকান লু’ট করেছে। এদিকে প্রধানমন্ত্রী সানচেজ রোববার বি’ক্ষোভকারীদের শান্ত হওয়ার ও সং’হতি প্রকাশের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘একমাত্র দায় নেওয়া, ঐক্য ও আ’ত্মত্যাগের মাধ্যমে আমরা সেই ম’হামারিকে পরাস্ত করতে সক্ষম হবো যেটি প্রত্যেকটি দেশে ছড়িয়ে পড়েছে। সং’খ্যালঘু গোষ্ঠীগুলোর স’হিংসতা ও অযৌক্তিক আ’চরণ অ’সহনীয়। এটি পথ নয়।’

ad

পাঠকের মতামত