৪ হাজার জ’ঙ্গিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান!
জাতিসংঘে ৭৫তম অধিবেশনে ভারত আরও একবার পাকিস্তানের সন্ত্রাসবাদী চেহারার মুখোশ খুলে দিয়েছে বলে দাবি করলো। ভারত জাতিসংঘে পাকিস্তানের বি’রুদ্ধে অ’ভিযোগ করে বলেছে যে, পাকিস্তান নিজেদের দেশে প্রচুর পরিমাণে জ’ঙ্গিদের আশ্রয় দিচ্ছে। এর সাথে সাথে এও অ’ভিযোগ করেছে যে, পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে জনসংখ্যায় বিপুল পরিবর্তন আনছে।
জাতিসংঘে ভারতের প্রথম সচিব পবন নাথ বলেন, ‘ভারতের বি’রুদ্ধে সীমান্তে স’ন্ত্রাসবাদ জারি রাখার জন্য জম্মু-কাশ্মীর আর লাদাখে পাকিস্তান অধিকৃত ভারতীয় অংশে প্রচুর পরিমাণে জ’ঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এরজন্য সেখানে প্রশিক্ষণ শিবির আর লঞ্চপ্যাড বানানো হচ্ছে।’ উনি এও বলেন যে, একদিকে গোটা বিশ্ব যখন করোনা ম’হামারীর বি’রুদ্ধে মো’কাবিলার করার জন্য উঠেপড়ে লেগেছে, তখন আরেকদিকে পাকিস্তান নিজেদের স’ন্ত্রাসবাদ কায়েম রাখার জন্য ৪ হাজারের বেশি জ’ঙ্গিদের মুক্তি দিচ্ছে।
এই বয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সেই অ’ভিযোগের পর করা হয়েছে, যেখানে ইমরান খান ভারতের বি’রুদ্ধে কাশ্মীরে নিয়ন্ত্রণ করার চেষ্টার অ’ভিযোগ করেছিল। এর সাথে সাথে নরেন্দ্র মোদীর সরকারের উপর ইসলামের বি’রুদ্ধে ঘৃ’ণা আর কু’সংস্কার ছ’ড়ানোরও অ’ভিযোগ করেছিলেন।
পাকিস্তান বৈষম্যমূলক আ’ইনের মাধ্যমে বহিরাগতদের ভিড়ে পাক অধিকৃত কাশ্মীরের জনসংখ্যাকে পরিবর্তন করার চেষ্টা করছে বলে অ’ভিযোগ করে ভারত প্র’তিক্রিয়া জানিয়েছে। ভারতীয় প্রতিনিধি বলেছেন, পিওকে তে চারজনের মধ্যে তিনজন বহিরাগত, তাঁদের ওই অঞ্চলে রাজনৈতিক আর সাংবিধানিক অধিকার নেই।






