341549

ফিলিস্তিনবাসীর পাশে থাকার ঘোষণা মৌরিতানিয়ার

জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলি’স্তিন রাষ্ট্র গঠনে ফিলি’স্তিনি জনগনের পাশে থাকার ঘোষণা দিয়েছে মৌরিতানিয়া। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) মৌরিতানিয়ার নোয়াকসটে নিযু’ক্ত ফিলি’স্তিনের রাষ্ট্রদূত মাজেদ বিন মুহাম্মাদ হুদাইবের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ইস’লামাইল ওয়াদ শেখ আহম’দ। মৌরতানিয়ার রাষ্ট্রয়াত্ত বার্তা সংস্থা তা নিশ্চিত করে।

সাক্ষাতকালে মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল জানান, ‘আরব পিস ইনিশিয়েটিভ ও জাতিসংঘের সংশ্লিষ্ট রেজুলেশনের আলোকে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগের মতো ফিলি’স্তিনবাসীকে সহযোগিতা করে যাবে মৌরিতানিয়া।’

এদিকে মৌরিতানিয়ার অনেক রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সংগঠন ইস’রায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের স’ম্পর্ক স্বাভাবিকী’করণের তীব্র প্রতিবাদ জানায়। গত ১৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্পের পৃষ্ঠপোষকতায় ওয়াশিংটনের হোয়াইট হাউজে দেশগুলোর মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০২ সালে বৈরুতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে আরব লিগ সৌদি যুবরাজ আবদুল্লাহর উত্থাপিত ‘আরব শান্তি উদ্যোগ’ গ্রহণ করে। এতে ১৯৬৭ সালের সীমানা অনুসারে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলি’স্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়।

তাছাড়া ফিলি’স্তিন শরণার্থী সংকট সমাধান, লেবাননের দক্ষিণাঞ্চল, সিরিয়ার গো’লান ভূমিসহ ইস’রায়েলের দখলকৃত ফিলি’স্তিনের অন্যান্য এলাকা ফিরিয়ে দেওয়া হবে। এসব দাবী পূরণের বদলায় ইস’রায়েলকে আরব দেশগুলো স্বীকৃতি দেবে এবং স্বাভাবিক স’ম্পর্ক স্থাপন করবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

ad

পাঠকের মতামত