ভারতের ঘাড়ে চাপছে ঋণের বোঝা
করোনা ম’হামারির পরে অস্বাভাবিক বাজেট ঘাটতি আর ঋণের বোঝায় জর্জরিত হবে ভারত। এ পূর্বাভাস দিয়েছে ঋণমান নির্ণয়কারী সংস্থা এসএন্ডপি। সংস্থাটি বলছে, ২০২১ সালে ভয়াবহ সংকটের মুখে পড়বে এশিয়ার এ অর্থনীতি। ২০২১ সালের মার্চ নাগাদ দেশটির আর্থিক প্রবৃদ্ধির বিপরীতে ঋণের বোঝা বেড়ে পৌঁছাবে ৯০ শতাংশে।
প্রবৃদ্ধি সংকুচিত হবে ৯ শতাংশ পর্যন্ত। ২০২১-২২ অর্থবছরের আগে ভারতের প্রবৃদ্ধি ইতিবাচক অবস্থায় ফিরবে না বলেও জানায় সংস্থাটি।






