337463

বিয়েতে দাওয়াত না দেয়ায় দলবেধে হামলা

নিউজ ডেস্ক : জামালপুরের ইসলামপুরে বিয়েতে দাওয়াত না দেয়ায় বসতবাড়িতে হা’মলা চালানো হয়েছে বলে অ’ভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার গোয়ালেরচর ইউপির মোহাম্মদপুর বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে।

বালুচর গ্রামের আজাহার আলীর ছেলে আক্তার হোসেন গত বছর তার মেয়ে রিক্তাকে পার্শ্ববর্তী পোড়ারচর গ্রামে বিয়ে দেন। বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী লাল বাদশা, মকছেদ, নুর ইসলাম, পাগাল, আব্দুল করিম, আনোয়ার, মশর ও মোশাররফকে দাওয়াত দেয়নি আজাহার আলী। এতে ক্ষি’প্ত হয়ে উঠে লাল বাদশারা। একপর্যায়ে ঘটনার দিন বিকেলে লাল বাদশারা আজাহার আলীর বসতবাড়িতে হাম’লা চালায়। হাম’লায় আ’হত হয় আজাহার আলীর শিশু ছেলেসহ স্ত্রী রহিমা বেগম, মেয়ে রিক্তা, বাবা আজাহার আলী ও ভাই ময়ের আলী।

গু’রু’তর আ’হত রহিমা বেগম এবং ময়ের আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী আক্তার হোসেনের অ’ভিযো’গ, মেয়ের বিয়েতে দাওয়াত না দেয়ায় বসতবাড়িতে হা’মলা চালিয়ে মা’রপিটসহ বিভিন্ন ক্ষ’য়ক্ষ’তি করা হয়েছে।

তিনি আরো জানান, হা’মলাকারীরা মা’রপিট করার পর তাদের লোকজনকে তাদের বাড়িতেই অব’রুদ্ধ করে রেখেছিল। পরে ইসলামপুর থানার এসআই মাহমুদুল হকের নেতৃত্বে এক দল পুলিশ এসে উদ্ধার করে।

অ’ভিযুক্ত লাল বাদশারা তাদের বি’রুদ্ধে আনীত অ’ভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বি’রুদ্ধে অযথা অ’ভিযোগ করেছে।

এ ব্যাপারে এসআই মাহমুদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহ’তদের উদ্ধার করা হয়েছে। আক্তার হোসেন বাদী হয়ে একটি অ’ভিযোগ দিয়েছে। অ’ভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

 

ad

পাঠকের মতামত