‘গর্ভে সন্তান আছে, না হলে কবে আত্মহ’ত্যা করতাম’
নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের তাড়াশে এক মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হলেও তার প্রেমিক ওই অনাগত সন্তানের পিতৃত্ব স্বীকার করছেন না। এর ফলে ওই অনাগত সন্তানের ভবিষ্যত ও পিতৃপরিচয় কী হবে, এ নিয়ে উদ্বিগ্ন ওই কিশোরী ও তার হতো দরিদ্র পরিবার।
জানা যায়, ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নে। ওই কিশোরীর সঙ্গে স্থানীয় মাদ্রাসার ছাত্র জুবায়ের আহমেদের (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রাপ্তবয়স্ক না হওয়ায় গোপনে কালেমা পড়ে বিয়ে করেন বলে দাবি করেন ওই মাদ্রাসাছাত্রী। তার দাবি, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তারা কাবিন তথা বিয়ে রেজিস্ট্রে করতে পারেনি।
পরিবারের কাউকে না জানিয়ে গো’পনে বিয়ে করার পর শা’রীরিক সম্পর্কের পর গর্ভে সন্তান আসলে উভয় পরিবারে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি প্রকাশ হলে জুবায়ের আহমেদের বাবা ফোরকান আলী বিষয়টি ধামাচাপ দেওয়ার চেষ্টা করে। কাবিন না থাকায় তারা সন্তান ন’ষ্ট করার জন্য বারবার চাপ দিলেও ওই কিশোরী তাতে রাজি হয়নি।
জুবায়েরের পরিবার প্রভাবশালী হওয়ায় নিরুপায় ওই কিশোরীর বাবা সমাজে বিচার চেয়েও বিচার না পেয়ে আদা’লতে মামলা দায়ের করেন। মা’ম’লার পর আ’সামি’রা গ্রে’প্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা।
অপরদিকে ‘অসতী’ আখ্যা দিয়ে জুবায়েরের পরিবারের প্রভাবে গ্রামের মাতবররা ওই মাদ্রাসাছাত্রীর পরিবারকে ‘একঘরে’ করে রেখেছে। তাদের সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হচ্ছে না, এমনকি কোরবানির মাংসও তাদের দেওয়া হয়নি-এমন অ’ভিয়ো’গ পাওয়া গেছে। এর ফলে দু’র্বিষহ জীবনযাপন করছে কিশোরীর পরিবার। বর্তমানে নয় মাসের সন্তান গর্ভে নিয়ে ওই কিশোরী দুশ্চিন্তায় অ’বরুদ্ধ জীবনযাপন করছে।
ভুক্তভোগী কিশোরীর ভাষ্যমতে, ‘আমার গর্ভে সন্তানের জন্য আমি আ’ত্মহ’ত্যাও করতে পারছি না। তা না হলে এতদিন কবে আত্মহ’ত্যা করতাম।’
এদিকে, অ’ভিযুক্ত জুবায়ের আহম্মেদ প’লাতক থাকায় অনেক চেষ্টার পরও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জুবায়েরের বাবা ফোরকান আলী মুঠোফোনে বলেন, ‘যে মা’মলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ফাঁ’সানোর জন্য আমাদের জড়ানো হয়েছে। আদালতে মা’মলা হয়েছে, আদালতেই মোকাবিলা করব।’
এ বিষয়ে বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি সবেমাত্র জেনেছি। তবে ঘটনাটি ন্যা’ক্কারজনক বটে। আমি চাই অ’পরা’ধীকে আইনের আওতায় এনে বিচার করা হোক।’
এ বিষয়ে মা’মলা’র ত’দন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন বলেন, ‘মা’মলা’র ত’দন্ত চলছে। আসামি গ্রে’প্তারের চেষ্টা অব্যাহত আছে।’ উৎস: দৈনিক আমাদের সময়।




