বিএসএফের গু’লি’তে নি’হত গরু ব্যবসায়ীর লা’শ ২ দিন পর উত্তোলন
নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গু’লিতে নি’হত আখিরুল ইসলাম (২২) নামের এক গরু ব্যবসায়ীর লা’শ দাফনের দুই দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার দাঁতভা’ঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা গ্রাম থেকে লা’শটি উ’ত্তোলন করা হয়। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবিরুল ইসলামের উপস্থিতিতে লা’শটি উ’ত্তোলন করা হয়।
নি’হত আখিরুল ইসলাম (২২) উপজেলার দাঁতভা’ঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে। লা’শ উ’ত্তোলনের সময় রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনামসহ নি’হ’তের স্বজনরা উপস্থিত ছিলেন।
রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, লা’শটি ম’য়নাতদ’ন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল ম’র্গে পাঠানো হবে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাংলাদেশের বেশ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত যান। গরু নিয়ে গভীর রাতে সীমান্তের ১০৫২-৫৩ মেইন পিলার এলাকা দিয়ে আসার পথে আসামের আলগা ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে ”গু’লি ছোড়ে। এ সময় আখিরুল ইসলাম বিএসএফের গু’লিতে নি’হত হন। পরে গত বুধবার ময়নাত’দন্ত ছাড়াই তার লা’শটি দাফন করা হয়েছিল।




