334232

ভ’য়াবহ সংঘ’র্ষ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দুই ভাই নিহ’ত

নিউজ ডেস্ক।। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ উদ্দিন পিকু ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু গ্রুপের মধ্যে ভ’য়াবহ সংঘ’র্ষের ঘটনা ঘটেছে। এতে সভাপতি সালেহ উদ্দিন পিকুর দুই ভাই নিহ’ত হয়েছেন।

এসময় আহ’ত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় চারজনকে আট’ক করেছে পুলিশ।

আজ রবিবার সন্ধ্যায় কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহ’ত যুবলীগ নেতা ইসাত সভাপতির আপন ভাই ও রুম্মান চাচাতো ভাই বলে নিশ্চিত করেছে পুুলিশ। দু’গ্রুপই স্থানীয় এমপি আ স ম ফিরোজের সমর্থক বলে জানা গেছে।

পটুয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ফারুক হোসেন জানান, আগামী ডিসেম্বরে কেশবপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক (ইউপি চেয়ারম্যান) গ্রুপের মধ্যে সংঘ’র্ষ হয়। এরই জের ধ’রে আজ সন্ধ্যায় সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের সমর্থকরা সভাপতির আপন ভাই যুবলীগ নেতা ইসাত ও চাচাতো ভাই রুম্মানকে কু’পিয়ে হাত পায়ের র’গ ক’র্তন করে।

পরে স্থানীয়রা উ’দ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃ’ত ঘোষণা করেন। এ ঘটনায় অভি’যান চালিয়ে চারজনকে আট’ক করা হয়েছে।

ad

পাঠকের মতামত