334236

প্রবাস ফেরত শুভকে চড়ের মাশুল দিতে হলো জীবন দিয়ে!

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ঈদের রাতে চ’ড় মা’রাকে কেন্দ্র করে এক তরুণ হ’ত্যা’র শি’কার হয়েছেন। গতকাল শনিবার হ’ত্যা’র শি’কার তরুণের নাম আহাদ আলম শুভ (২৫)।

এ ঘটনায় পুলিশ ৩ জনকে আ’টক করেছে। তারা শুভর বন্ধু ও পূর্বপরিচিত বলে জানা গেছে। শুভর বাবার নাম বশির উদ্দিন। তিনি নবীগঞ্জ কুশিয়ারা এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জের শহরের হাজীগঞ্জ এলাকায় বসবাস করেন।

শুভর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ব্রুনেইয়ে বসবাস করতেন। গত তিনমাস আগে দেশে ফেরেন। ব্রুনেইয়ে চাকরি করতেন শুভ, সেখানে তার ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে লকডাউন ও ফ্লাইট বন্ধ থাকায় তিনি ফেরত যেতে পারেননি।

নারায়ণগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ঈদের দিন রাতে শুভর সঙ্গে তার বন্ধু রিফাতের কোনো এক বিষয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রিফাতকে চ’ড় দেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে পাঠানটুলি এলাকায় রিফাত তার লোকজন নিয়ে এসে ধা’রা’লো অ’স্ত্র দিয়ে শুভকে এ’লোপা’তাড়ি কো’পান। খবর পেয়ে শুভর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথে তার মৃ’ত্যু হয়।

মেহেদী বলেন, ‘ঘটনাটির ত’দ’ন্ত শুরু হয়েছে। ত’দ’ন্তের স্বার্থে আমরা আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। তিনজনকে আ’ট’ক করা হয়েছে। এবং এ ঘটনায় আরও যারা জ’ড়িত তাদেরও আ’টক করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।’

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ত’দন্ত) ইশতিয়াক আশফাক রাসেল জানান, ঘটনার পর সোহাগ, কালু ও রনি নামে তিনজনকে আ’টক করে থানায় আনা হয়েছে। তারা শুভর পূর্বপরিচিত এবং বন্ধু।

ad

পাঠকের মতামত