333339

গত ২৪ ঘণ্টায় দেশে মৃ’ত ৩৮ জন সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। গত ২৪  ঘণ্টায় দেশে করোনায় আ’ক্রান্ত হয়ে ৩৮ জন মা’রা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৮৭৪ জনে। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫২০ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২১ হাজার ১৭৮ জনে।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, মৃ’ত ৩৮ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৯ জন নারী। বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৮ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৯ জন, ৮১-৯০ বছরের মধ্যে ৪ জন এবং ১০০ বছরের বেশি বয়েসের ১ জন মারা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন জন মৃ’ত্যুবরণ করেছে।

ad

পাঠকের মতামত