মেট্রোরেলের শ্রমিকদের ভু’য়া করোনা রিপোর্ট, রিজেন্টের এমডি গ্রে’প্তার
নিউজ ডেস্ক।। মেট্রোরেল প্রকল্পের শ্রমিকদের করোনাভাইরাসের ভু’য়া রিপোর্ট দেওয়ার অ’ভিযোগে এবার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রে’প্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি তপন বলেন, ‘আজ শনিবার ভোরে গোপালগঞ্জের একটি বাসা তাকে গ্রে’প্তার করা হয়েছে। তার বি’রুদ্ধে অ’ভিযোগ, সে মেট্রোরেলের ৭৬ শ্রমিকের ভু’য়া করোনা রিপোর্ট দিয়েছিল।’
গ্রে’প্তার মিজানুর রহমানের ১০ দিনের রিমা’ন্ড চেয়ে আ’দালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। পরে শুনানি শেষে আ’দালত তার ১০ দিনের রি’মান্ড মঞ্জুর করেছেন।
মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ কর্মীর ভু’য়া করোনা রিপোর্ট দেওয়ার অভি’যোগে গত ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ হাসপাতালের কয়েকজনের বি’রুদ্ধে বি’রুদ্ধে একটি মা’মলা দায়ের করা হয়েছিল। সেই মাম’লাতেই মিজানুর রহমানকে গ্রেপ্তা’র করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মা’মলাটি দায়ের করেছিলেন। মা’মলার অ’ভিযোগে বলা হয়েছে, মেট্রোরেলে কর্মরত ৭৬ কর্মীর করোনার পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এ জন্য পরীক্ষা প্রতি সাড়ে তিন হাজার করে টাকা নেওয়া হয়। কিন্তু টেস্ট না করেই ভু’য়া রিপোর্ট দেওয়ায় কর্মীদের মধ্যে করোনার সং’ক্রমণ বেড়েছে।






