333327

করোনায় আরও ৩৮ জনের মৃ’ত্যু, শ’নাক্ত ২৫২০

নিউজ ডেস্ক।। দেশে একদিনে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৮ জনের মৃ’ত্যু’ হয়েছে। এ পর্যন্ত মৃ’তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৭৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শ’নাক্ত হয়েছে ২ হাজার ৫২০ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ১১৪ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬১৫টি। আর পূর্বেরসহ নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৪৪৬টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১ হাজার ৪৮০টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনা’ক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫২০ জন। ২৪ ঘণ্টায় শনা”ক্তের হার ২৪ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত শ’নাক্ত ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। শনা’ক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ২২ হাজার ৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ২ হাজার ৮৭৪ জন। শনাক্ত বিবেচনায় মৃ’ত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। মৃ’ত্যু বিশ্লেষণে পুরুষ ২৯ জন এবং নারী ৯ জন। এ পর্যন্ত মৃ’ত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ২৬৬ জন এবং নারী ৬০৮ জন।’

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শনা’ক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃত্যু’র সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত