330907

দুই সাংবাদিককে মা’রধর, গ’ণধ’র্ষণের সংবাদ প্রকাশ করায়

নিউজ ডেস্ক।। কুমিল্লার চান্দিনায় ডেনিম প্রসেসিং প্লান্ট লিঃ এর এক নারী গার্মেন্টেস কর্মীকে গণধ’র্ষণের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিককে মা’রধ’র করছে ওই গার্মেন্টেসের মালিকপক্ষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পৌঁনে ৮টায় চান্দিনার বেলাশহর এলাকায় অবস্থিত ওই গার্মেন্টেসের সামনের সড়ক থেকে তাদেরকে জো’র পূ’র্বক ধরে নিয়ে মা’রধ’র করে এবং গার্মেন্টেসের ভিতরে নিয়ে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

আহতরা হলেন- দৈনিক যুগান্তর পত্রিকার চান্দিনা প্রতিনিধি মো. আব্দুল বাতেন এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার চান্দিনা প্রতিনিধি মো. জাকির হোসেন। এর মধ্যে সাংবাদিক আব্দুল বাতেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ডেনিম প্রসেসিং প্লান্টের মালিক মো. জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই ও গার্মেন্টেসের কোয়ালিটি সুপারভাইজার মো. লিটন, তার ভাই আনোয়ার হোসেন সহ ১০/১২জন স’ন্ত্রা’সী ওই হা’মলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল বাতেন জানান- বৃহস্পতিবার সকাল পৌঁনে ৮টায় আমরা মোটরসাইকেলে করে ওই গার্মেন্টেসের সামনের রাস্তা দিয়ে সাংবাদিক জাকির হোসেন এর বাড়িতে যাওয়ার পথে লিটন, আনোয়ার এর নেতৃত্বে ১০/১২ জন স’ন্ত্রা’সী আমাদের উপর অতর্কিত হা’ম’লা চালায়। এ সময় আমাদের ব্যবহৃত ক্যামেরা ও আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় স’ন্ত্রা’সীরা।

এ ঘটনার পর চান্দিনা পুলিশ ও চান্দিনায় কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে গার্মেন্টেসের ডাইরেক্টর মো. আলমগীর হোসেন বলেন- আমাদের গার্মেন্টেসের কোন নারী শ্রমিক ধ’র্ষি’ত না হলেও সাংবাদিকরা আমাদের সুনাম ক্ষুণ্ন করার জন্য মি’থ্যা সংবাদ প্রকাশ করে। ওই ঘটনাকে কেন্দ্র করেই এমনটা হতে পারে।

এদিকে, গত সোমবার (৬ জুলাই) রাত ৯টায় ওই গার্মেন্টেস ছুটির পর বাসায় ফেরার পথে গ’ণধর্ষ’ণের শি’কার হয় এক নারী শ্রমিক। ওই রাতেই চান্দিনা থানা পুলিশ তিন ধ’র্ষক’কে আ’টক করে এবং ঘটনাস্থলটি দেবীদ্বার থানায় হওয়ায় পরদিন দেবীদ্বার থানায় মা’মলা দায়ের করা হয়।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান- ঘটনার শুনার সাথে সাথে আমি পুলিশ পাঠিয়েছি। পুলিশ পুরো ঘটনা শুনে এবং গার্মেন্টেসের সিসি টিভির ফুটেজ দেখে সাংবাদিকদের মা’রধ’রের সত্যতা পায়। এছাড়া গত ৬ জুলাই রাতে ওই গার্মেন্টেসের এক নারী শ্রমিক ধ’র্ষণে’র ঘটনাও সত্য। সাংবাদিকদের উপর হা’মলা’র ঘটনায় অ’ভিযুক্ত’দের বি’রু’দ্ধে আ’ইন’গত ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: সময়নিউজ।

ad

পাঠকের মতামত