ফেরি থেকে নামিয়ে চরে নিয়ে গৃহবধূকে ধ’র্ষ’ণ, মহিলা পরিষদের ক্ষো’ভ
নিউজ ডেস্ক।। মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক গৃহবধূকে ফেরি থেকে নামিয়ে দলব’দ্ধভাবে ধ’র্ষ’ণের ঘটনায় গভীর উ’দ্বে’গ ও তীব্র ক্ষো’ভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শা’স্তি’র দাবি জানিয়েছে সংগঠনটি।
মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপিত ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষ্যরিত এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।
মহিলা পরিষদের বিবৃতিতে নৌ পরিবহনসহ সকল যাত্রী পরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণসহ অনুমোদনহীন নৌ চলাচল বন্ধের দাবি জানানো হয়।
গৃহবধূকে গণধ’র্ষ’ণের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বি’রু’দ্ধে দৃষ্টান্তমূলক শা’স্তি’র জোর দাবি জানিয়ে এ সময় নি’র্যা’তণের শি’কা’র গৃহবধূর সুচিকিৎসা নিশ্চিত করা সহ ওই গৃহবধূর ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
এ সময় নারী ও কন্যা নি’র্যা’তন প্র’তি’রোধ সকল সামাজিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে ঢাকা যাওয়ার উদ্দেশে অপেক্ষারত ওই গৃহবধূকে দ্রুত সময়ের মধ্যে শিমুলীয়া ঘাটে পৌঁছে দেওয়ার কথা বলে ফেরি থেকে স্পিডবোটে নামানো হয়।
কিন্তু শিমুলীয়া ঘাটে পৌঁছে না দিয়ে পদ্মা নদীর চরের মধ্যে নামিয়ে বখাটে মাসুদ মোল্লা, মাহবুব মৃর্ধা ও নুর মোহাম্মদ হাওলাদারের কাছে দলব’দ্ধভাবে ধর্ষণের শি’কা’র হন ওই নারী। পরবর্তীতে পুলিশ গৃহবধূকে উ’দ্ধা’র করেন।




