330023

করোনায় নতুন ৫৫ জনের মৃ’ত্যুতে প্রা’ণহানি ছাড়াল দুই হাজার

নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃ’তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫২ জনে।

একই সময়ে আ’ক্রান্ত হিসেবে শ’নাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৩৮ জন। ফলে মোট শ’নাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬২ হাজার ৪১৭ জনে।

রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হয়।

ad

পাঠকের মতামত