330026

২৪ ঘণ্টায় ২৭৩৮ জনের করোনা শ’নাক্ত

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সং’ক্রমণ এবং এতে মৃ’ত্যু বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৭৩৮ জনের শরীরে মিলেছে এ ভাইরাস।

ফলে করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ৪১৭ জনে। আ’ক্রান্তদের মধ্যে মা’রা গেছেন আরও ৫৫ জন। এতে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৫২ জনে।

রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হয়।

ad

পাঠকের মতামত