গত ২৪ ঘন্টায় মৃত ৪৩ জনের সম্পর্কে যা জানানো হয়েছে
নিউজ ডেস্ক।। দেশে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃ’ত্যু হয়েছে। এ সময়ে আ’ক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৮০৯ জন। দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৭৩৮ জনে।
আজ রোববার (২৮ জুন) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪টি আর পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ১৮ হাজার ৯৯টি। শ’নাক্তের হার ২১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।
সুস্থতার হার ৪০.৪৪% এবং মৃ’ত্যুর হার ১.২৬ শতাংশ। বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ সাতজন, ৫১-৬০ ১৩ জন, ৬১-৭০ ১২ জন, ৭১-৮০ সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে সর্বোচ্চ ২১ জন ঢাকা বিভাগের। এরপরই আছে চট্টগ্রাম বিভাগ (১০ জন)।






