326815

নাসিমকে নিয়ে আ’পত্তি’কর পোস্ট, আ.লীগ নেতার নামে মা’মলা

নিউজ ডেস্ক।। সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে আ’পত্তি’কর পোস্ট দেওয়ার অ’ভিযোগে সাতক্ষীরার কলারোয়া থানার এক আওয়ামী লীগ নেতার বি’রুদ্ধে মা’মলা করেছেন একই উপজেলার এক ছাত্রলীগ নেতা। গতকাল রোববার রাতে কলারোয়া থানায় মা’মলাটি নথিভুক্ত করা হয়।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মনিরুজ্জামান ওরফে মন্ময় মনিরের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলাটি করা হয়। মা’মলার বাদী কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন।

আসামি মন্ময় মনির সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকার মৃত অয়েজ উদ্দীনের ছেলে। তিনি সাতক্ষীরা সদরের আলীপুর সীমান্ত আদর্শ কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অ্যধাপক।

মা’মলা’র বাদী সাগর হোসেন জানান, ‘সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃ’ত্যুর পরপরই শনিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন মন্ময় মনির। তার দেওয়া ফেসবুক পোস্টটি দেখে আমি ম’র্মাহত হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে মন্ময় মনির বলেন, ‘আমি কারও নাম মেনশন করে স্ট্যাটাস দেইনি। তা ছাড়া বিষয়টি নিয়ে অনেকে আপত্তি করায় আমি তা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করেছি। আমি রাজনৈতিক প্র’তিহিং’সার শিকার।’

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, ‘আওয়ামী লীগ নেতার মৃ’ত্যুর পর আ’পত্তিকর ফেসবুক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে ডিজিটাল নি’রাপত্তা আ’ইনে মা’মলা দায়ের করেছেন।’ উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত