স্কুলছাত্রীকে দিনে দুপুরে বাড়িতে ঢুকে ধ’র্ষ’ণ করে হ’ত্যা
নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুরে দিনে দুপুরে নিজ ঘরে এক কিশোরী স্কুলছাত্রীকে ধ’র্ষণে’র পর শ্বাসরোধ করে হ’ত্যা করা হয়েছে। এ ঘটনায় স’ন্দেহভাজন আরিফ ও সুমন নামে দুই যুবককে আ’টক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়’নাতদ’ন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের ম’র্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই কিশোরীর বাবা অসুস্থ। ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার মাও ঢাকায় অবস্থান করছেন। নানার বাড়ি থেকে শুক্রবার দুপুরে সে বাড়ি আসে। শনিবার তার ঢাকা যাওয়ার কথা ছিল। বিকেলে ঘরে একা পেয়ে দু’র্বৃত্তরা তাকে ধ’র্ষণ করে। পরে শ্বাসরোধ করে হ’ত্যা করা হয়।
নি’হত হিরামনির মামা শাহজাহান বলেন, হিরামনি আমাদের বাড়িতে ছিল। সকালে তাকে পালেরহাট নামিয়ে দিয়ে যাই। বিকালে এমন ঘটনা শুনতে হবে, তা কল্পনাও করিনি। যারা তাকে হ’ত্যা করেছে তাদের গ্রে’ফ’তার করে বি’চারের দাবি জানান তিনি।
ওই ছাত্রীর হাইস্কুলের প্রধান শিক্ষক জানান, সে মেধাবী ছাত্রী ছিলো। যারা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বি’চারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, ঘটনাটি খুবই বিভৎস। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বি’চার দাবি করছি। যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হ’ত্যা’র আগে তাকে ধ’র্ষ’ণ করা হয়। ঘটনার থাকে জ’ড়িতদের গ্রে’প্তা’রের চেষ্টা চলছে।






