326486

অ’পহরণের ২২ দিন পর কলেজছাত্রী উদ্ধার, বাবা-ছেলে গ্রে’প্তার

নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অ’পহর’ণের ২২দিন পর কলেজছাত্রী তালহা তাজনিন স্বর্ণাক (১৭) উ’দ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অ’ভিযো’গে ইয়ামিন হোসেন (১৬) নামে এক কিশোর ও তার বাবা ইমাম হোসেনকে ‘গ্রে’ফতা’র করা হয়েছে।

অ’পহৃত স্বর্ণা উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও গ্রে’প্তার ইয়ামিন মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী। তারা উভয়ই উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা।

অ’পহৃত স্বর্ণার বাবা শাহাদত হোসেন অ’ভিযোগ করেন, ইয়ামিন তার মেয়েকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু স্বর্ণা তাতে রাজী না হলে গত ১৯ মে ইয়ামিন ও তার সহযোগীরা বাসা হতে স্বর্ণাকে অ’পহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২১মে উল্লাপাড়া মডেল থানায় একটি অ’পহরণ মা’মলা করেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, অ’পহরণকা’রীরা স্বর্ণাকে বগুড়ার শাহাজানপুর এলাকায় একটি বাড়িতে আ’টকে রেখেছিল। উল্লাপাড়া থানা পুলিশ নানা ধরণের প্রযুক্তি ব্যবহার করে ১১ জুন রাতে অ’পহৃত স্বর্ণাকে উ’দ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অ’ভিযোগে শুক্রবার ইয়ামিন ও তার বাবা ইমামকে গ্রে’প্তার করে আ’দালতে মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। স্বর্ণাকে তার পরিবারের হেফাজতে রাখা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্য আ’সামিদের গ্রে’প্তারের চেষ্টা করছে। উৎস: সমকাল।

ad

পাঠকের মতামত