একদিনে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৪৭১ জনের করোনা শনাক্ত
নিউজ ডেস্ক।। প্রা’ণঘা’তী করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্ত হিসেবে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৪৭১ জন শনাক্ত হয়েছেন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে করোনার সং’ক্রমণ শনাক্ত করা হয়েছে মোট ৮১ হাজার ৫২৩ জনের মধ্যে।
আ’ক্রান্ত’দের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে আরও ৪৬ জনের। এটিও একদিনে সর্বোচ্চ প্রা’ণহা’নির রেকর্ড। ফলে এ ভাইরাসে মোট মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৯৫ জনে।
শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুন সংযুক্ত তিনটিসহ মোট ৫৯টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে ডা. নাসিমা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৭৩ হাজার ৩২২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৭১ জনের মধ্যে। ফলে আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। আ’ক্রান্ত’দের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মোট মৃ’ত্যু হলো এক হাজার ৯৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৫০ জন।
গত বৃহস্পতিবারের (১১ জুন) বুলেটিনে জানানো হয়, করোনায় আ’ক্রা’ন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মা’রা গেছেন। ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষায় করোনার সং’ক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃ’ত্যু ও সং’ক্রমিতের সংখ্যা শুধু বাড়েইনি, হয়েছে রেকর্ডও। এর আগে দেশে একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃ’ত্যু’র রেকর্ড ছিল, যা গত ৯ জুনের বুলেটিনে জানানো হয়। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ৩১৯০ জনের, যা গত ১০ জুনের বুলেটিনে জানানো হয়।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
করোনাভাইরাসের ছোবলে এখন গোটা বিশ্ব মৃ’ত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আ’ক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ছাড়িয়ে গেছে। মৃ’তের সংখ্যা সোয়া চার লাখ ছুঁই ছুঁই। তবে সাড়ে ৩৮ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।




