326381

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃ’ত্যু’র রেকর্ড

নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃ’ত্যু হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ মৃ’ত্যু’র রেকর্ড।

এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৫ জনের মৃ’ত্যু হলো। একই সময়ে আ’ক্রা’ন্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৭১ জন। এটিও একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। ফলে করোনায় মোট আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে।

শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নতুন সংযুক্ত তিনটিসহ মোট ৫৯টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে ডা. নাসিমা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৭৩ হাজার ৩২২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সং’ক্রম’ণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৭১ জনের মধ্যে। ফলে আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। আ’ক্রা’ন্তদের মধ্যে মা’রা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মোট মৃ’ত্যু হলো এক হাজার ৯৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৫০ জন।

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

করোনাভাইরাসের ছোবলে এখন গোটা বিশ্ব মৃ’ত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আ’ক্রা’ন্তের সংখ্যা ৭৬ লাখ ছাড়িয়ে গেছে। মৃ’তের সংখ্যা সোয়া চার লাখ ছুঁই ছুঁই। তবে সাড়ে ৩৮ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

ad

পাঠকের মতামত