গত ২৪ ঘন্টায় করোনায় মা’রা যাওয়া ৩৭ জনের মধ্যে ১৯ জনই ঢাকার
নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনাভাইরাসের সং’ক্রমণ শনাক্ত করা হয়েছে।
একই সময়ে প্রা’ণঘা’তী ভাইরাসটিতে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন আরও ৩৭ জন। মা’রা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ আর ৯ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রামের ১৩ জন, রংপুরের ২ জন, খুলনায় ১ জন এবং সিলেটে ১ জন।
যারা মা’রা গেছেন তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জন এবং বাসায় ৫ জন মারা গেছে। এছাড়া মৃ’ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এক জনকে। এ নিয়ে দেশে করোনায় প্রা’ণহা’নি হলো মোট ৭৪৬ জনের।
বুধবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০ টি ল্যাবে ১২ হাজার ৫১০ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনার সং’ক্রম’ণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় আ’ক্রা’ন্ত হলেন মোট ৫৫ হাজার ১৪০ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৪৭০ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১১ হাজার ৫৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম মৃ’ত্যু’র ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আ’ক্রা’ন্ত ও মৃ’তে’র সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।






