325146

২৬ বাংলাদেশিকে হ’ত্যা’র ‘মূল হোতা’ ড্রো’ন হা’মলা’য় নি’হত

আন্তর্জাতিক ডেস্ক।। লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নি’র্বিচারে গু’লি করে হ’ত্যায় ‘মূল হোতা’ বলে অ’ভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই দেশটির বিমান বাহিনীর ড্রো’ন হা’মলায় নি’হত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ওই হামলায় তার মৃ’ত্যু হয়। লিবিয়ার সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। রাজধানী ত্রিপোলিসহ অনেক এলাকা জাতিসংঘ-স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের (জিএনএ) নিয়ন্ত্রণে থাকলেও বেনগাজীসহ অনেক তেলসমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বাহিনীর দখলে রয়েছে।

গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গু’লি করে হ’ত্যা করে এক মা’নবপা’চারকারীর সহযোগী ও স্বজনরা। এতে আ’হ’ত হন আরও ১১ জন বাংলাদেশি।

বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় মুক্তিপণের জন্য জিম্মি রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে এক পর্যায়ে ওই চক্রের সঙ্গে মা’রা’মারি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মা’নবপাচা’রকারী নি’হত হয়। তারই প্র’তিশোধ হিসেবে সেই মা’নবপাচার’কারীর লোকজন এ হ’ত্যাকা’ণ্ড ঘটায়। এ ঘটনায় অ’স্ত্র সরবরাহ ও নেতৃত্বের জন্য খলিফা হাফতারের লোকজনকে অ’ভিযু’ক্ত করে আসছে লিবিয়ার জিএনএ সরকার।

ঘটনাটির পরই লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানায়, তারা এর ত’দন্ত শুরু করেছে। পরে লিবিয়ার সরকারের পক্ষ থেকে আরেকটি বিবৃতিতে বলা হয়, হ’ত্যাকা’রীদের বি’চা’রের আওতায় আনতে প্রতিজ্ঞাবদ্ধ লিবিয়া। এতে নি’হত’দের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

ad

পাঠকের মতামত