গত ২৪ ঘন্টায় মৃ’ত ৩৭ জনের সম্পর্কে যা জানানো হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে ৩৭ জনের মৃ’ত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মোট ৭০৯ জনের মৃ’ত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯১১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আ’ক্রা’ন্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্ত বিবেচনায় মৃ’ত্যু’র হার ১.৩৫ শতাংশ। এদিকে সুস্থ হয়েছে ৫২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন। নতুন করে যারা মা’রা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫, সিলেটে ৪, বরিশালে ৩, রাজশাহী ২ এবং ময়মনসিংহ বিভাবে ১ জন মা’রা গেছেন। হাসপাতালে ২৮ জন ও বাসায় ৯ জন মা’রা গেছেন। এছাড়া, নতুন মৃ’তদের ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী।
মৃ’তদের বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০, ৮১ এর ওপর ২ জন মা’রা গেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪,৯৫০ টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৪ টি। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।






