324337

দেশে মদপানে দুইদিনে ১২ জনের মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। : দেশের দুই জেলায় বি’ষা’ক্ত ম’দ খেয়ে দুই দিনে ১২ জনের মৃ’ত্যু হয়েছে। মৃ’ত’দের মধ্যে এক দম্পতিও রয়েছে। ঈদের পরদিন মঙ্গলবার সকাল থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত রংপুর ও দিনাজপুরে এই মৃ’ত্যু’র ঘটনা ঘটে। এছাড়া আরও বেশ কয়েকজন আ’শঙ্কা’জন’কভাবে হাসপাতালে রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুরের পীরগঞ্জে বি’ষা’ক্ত ম’দপা’নে ছয়জনের মৃ’ত্যু হয়। এছাড়া অ’সুস্থ হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ১৫ জন।

এদিকে বুধবার দিনাজপুরের বিরামপুরে বি’ষা’ক্ত ম’দপা’নে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃ’ত্যু হয়েছে। আ’শংঙ্কা’জনকভাবে আরো কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ নম্বর শানেরহাট ইউনিয়নে বেশ কয়েকজনের মৃ’ত্যু’র গুঞ্জন ছড়িয়ে পড়ে। জেলা গো’য়েন্দা পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শানেরহাট ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু জানান, মঙ্গলবার সকালে শানেরহাট খোলাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫), পাহাড়পুরের জাইদুল হক (৩৫) ও পাশের মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমারের (৩০) মৃ’ত্যু হয়। এর আগের দিন সোমবার রাতে রায়তি সাদুল্ল্যাপুরের দুলা মিয়া (৫২) এবং হরিরাম সাহাপুরের লাল মিয়া (৩০), মাদক ব্যবসায়ী নওশা (৫০) মারা গেছেন। এরা শানেরহাট বন্দরে সোমবার রাতে মদপান করে ঈদ উদযাপন করছিল। এতে ওই রাতে অন্তত ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছয়জনের মৃ’ত্যু’র খবর পাওয়া গেছে।

এছাড়া পীরগঞ্জের ধল্লাকান্দির খালেক (৫০), আকবর (৪৫) ও মিলন মাস্টার (৫২), কাজীর পাড়ার খোড়া শাহিন (৪২) ও খোলাহাটির ডিস মতিসহ (৩৬) ১০ জন অসুস্থ অবস্থায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, এরা সং’ঘব’দ্ধ একটি দল। প্রতিনিয়ত শানেরহাট বন্দরে এরা স্পিরিট জাতীয় নে’শাদ্র’ব্য পান করে। ওই নে’শা’র ফলে তাদের মৃ’ত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, ঘটনার অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে মৃ’ত্যু’র প্রকৃত কারণ জানা যাবে। রংপুরের পুলিশ সুপার বিপ্লব সরকার জানান, জেলা পুলিশ ঘটনাটি ত’দন্ত করছে।

অন্যদিকে দিনাজপুরের বিরামপুরে বি’ষা’ক্ত অ্যালকোহল পান করে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃ’ত্যু হয়। বুধবার বেলা পৌনে ১১টার দিকে মাহমুদপুর মহল্লা ও দুপুরে হঠাৎপাড়া এলাকায় এই ম’র্মান্তি’ক ঘটনা ঘটে। নি’হত’রা হলেন, আব্দুল মতিন, আজিজুল, মহসিন, তাপস, শফিকুল ও তার স্ত্রী মঞ্জুআরা।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঈদের পরের দিন তারা বি’ষা’ক্ত অ্যা’লকো’হল পান করে। আজ বুধবার গু’রুত’র অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় সেখানে সকালে আব্দুল মতিন, আজিজুল, মহসিন নামে তিন জনের মৃ’ত্যু হয়। পরে দুপুরে স্বামী শফিকুল ও স্ত্রী মঞ্জুআরা’র মৃ’ত্যু হয়। বিকেলে তাপস নামের আরো একজনের মৃ’ত্যু হয়। এ নিয়ে মোট মৃ’ত্যু হলো ৬ জনের।

ad

পাঠকের মতামত