মসজিদ কমিটির ক্যাশিয়ার, স্ত্রী-ছেলেসহ ৭ জনকে কু’পি’য়ে জ’খম
নিউজ ডেস্ক।।টাঙ্গাইলের মির্জাপুরে পূর্ব বি’রো’ধের জে’র ধরে মসজিদ কমিটির ক্যাশিয়ার, তার স্ত্রী ও দুই ছেলেসহ ৭ জনকে কু’পি’য়ে ও পি’টি’য়ে আ’হত করার ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার লতিপুর ইউনিয়নের ছলিমনগর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আ’হ’তরা হলেন—মসজিদ কমিটির ক্যাশিয়ার চাঁন মিয়া (৬০), তার স্ত্রী আনোয়ারা বেগম, আনোয়ার হোসেন, মো. আলম মিয়া, আলমের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জহুরা বেগম এবং চাঁন মিয়ার ভাতিজা জাহাঙ্গীর ও শাকিল। আ’হত’দের মধ্যে মাথায় গু’রুত’র জ’খ’ম আলম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে আলমের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অ’জ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আ’সা’মি করে মির্জাপুর থানায় অ’ভিযোগ দা’য়ের করেছেন।
অ’ভিযো’গ সূত্রে জানা গেছে, উপজেলার লতিফপুর ইউনিয়নের ছলিমনগর নামাপাড়া গ্রামে মা আয়েশা জামে মসজিদ প্রতিষ্ঠাকাল থেকে ওই গ্রামের মো. চাঁন মিয়া (৬০) কমিটির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত রমজান মাসে কমিটির সিদ্ধান্তে মসজিদে রোজাদারদের সারা মাস ইফতারির আয়োজন করা হয়। শেষে কিছু টাকা অতিরিক্ত হলে ৩০ রোজায় মুসল্লিদের খিচুরি রান্না করে খাওয়ানো সিদ্ধান্ত নেয় কমিটি।
সিদ্ধান্ত মোতাবেক গত রোববার (২৪ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে মসজিদের পশ্চিমপাশে সবুজ মিয়ার মুদি দোকানের সামনে খিচুরি রান্না শুরু হলে পূর্ব বি’রো’ধের জে’র ধরে একই গ্রামের হাকিম মিয়া (৩৫), আল আমিন (২৫), জুয়েল মিয়া (২৫), কালাম মিয়া (২২), ফারুক মিয়া (২৩), লিপু মিয়া (৩০) ও বদর উদ্দিনসহ (৫০) অ’জ্ঞাতনামা আরও ৪/৫ জন রাত ৮টার দিকে দেশীয় অ’স্ত্র-শ’স্ত্র নিয়ে ক্যাশিয়ার চাঁন মিয়াকে গা’লাগা’লি করতে থাকে। কারণ জানতে চাইলে তারা ক্ষি’প্ত হয়ে তার ওপর হা’মলা চালায়।
এ সময় ক্যাশিয়ার চাঁন মিয়ার চিৎকারে তার স্ত্রী আনোয়ারা বেগম, আনোয়ার হোসেন ও মো. আলম মিয়া, আলমের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জহুরা বেগম এবং চাঁন মিয়ার ভাতিজা জাহাঙ্গীর ও শাকিল এগিয়ে আসলে তারা তাদেরও মা’রধ’র ও কু’পি’য়ে আ’হত করা হয়।
এ সময় আ’সামি’দের আ’ঘা’তে চাঁন মিয়ার ছেলে আলম মাটিতে পড়ে গেলে আ’সা’মি হাকিম মিয়া রামদা দিয়ে মা’থায় কো’প দিলে গু’রু’তর আ’হ’ত হন তিনি। এ সময় তারা আনোয়ারা বেগমের শ্লী’লতাহা’নীর চেষ্টাও করে বলে অ’ভিযোগে উল্লেখ করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে গু’রুত’র আ’হ’ত আলমসহ অন্যদের উ’দ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’
অ’ভিযো’গ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান। তিনি জানান, আ’সামিদে’র গ্রে’প্তা’রের চেষ্টা চলছে। উৎস: দৈনিক আমাদের সময়।






