322403

পরবর্তী মহামারী ভাইরাস আসবে অ্যামাজন থেকে!

ডেস্ক রিপোর্ট।। প্রা’ণঘা’তী করোনার সাথে লড়ছে পৃথিবী। এরই মধ্যে এলো নতুন আরেক সতর্কতা। বিশ্বের পরবর্তী মহামারী ভাইরাস অ্যামাজন বন থেকে আসতে পারে বলে এবার সতর্ক করে দিয়েছেন ব্রাজিলের পরিবেশবিদ ডেভিড লাপোলা।

তিনি মনে করেন, প্রাণীর আবাসস্থলে মানুষের আ’ক্রমণের ফলে করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে। অ্যামাজনেও যেভাবে বন উজাড় করা হচ্ছে তাতে অচিরেই আরেকটি মহামারী দেখা দিতে পারে।

বিজ্ঞানীরা মনে করেন, বাদুড়ের মাধ্যমেই করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছিল। যা অন্য কোনো প্রাণীর মাধ্যমে মানুষের দেহে পৌঁছেছে। বন্য অঞ্চলে নগরায়ন করলে প্রাণী থেকে বিভিন্ন রোগ মানুষের মধ্যে এভাবেই ছড়াতে পারে।

পরিবেশবিদ ডেভিড লাপোলা বলেন, অ্যামাজন বিশাল ভাইরাসের ঘাঁটি। আপনি যখন পরিবেশগত বৈষম্য তৈরি করবেন তখনই একটি ভাইরাস সামনে চলে আসতে পারে। আমাদের উচিৎ হবে আমাদের ভাগ্যকে পরীক্ষা না করা।

গত বছর অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশে বন উজাড় করার হার বেড়েছে ৮৫ শতাংশ। ব্রাজিলিয়ান অ্যামাজনের ওই অংশে গত বছর প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বন উজাড় করা হয়েছে। যা আকারে প্রায় লেবাননের সমান। উৎস : এএফপি।

ad

পাঠকের মতামত