বিড়াল থেকে বিড়ালে ছড়াচ্ছে করোনা!
ডেস্ক রিপোর্ট।। মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আ’ক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনই অব্যাহত আছে মানুষের মৃ’ত্যুর মিছিলও।
সং’কট মোকাবিলায় বড় বড় বিজ্ঞানী ও গবেষকরা কাজ করে যাচ্ছেন রাত দিন। কখনো আশার বানী শোনা গেলেও মাঝে মধ্যে আসছে খারাপ খবরও। যেমন মার্কিন এক দল গবেষক এবার জানাল, এক বিড়াল থেকে অন্য বিড়ালের শরীরেও ছড়াতে পারে করোনা ভাইরাস!
আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস এমনই একটি খবর প্রকাশ করেছে বৃহস্পতিবার (১৪ মে)।
বিড়াল করোনায় আ’ক্রান্ত হলেও এদের শরীরে কোনও উপসর্গ দেখা দেয় না। বিশেষজ্ঞদের মতে কোভিড-১৯ এর বিস্তারে এরা কোনও ভূমিকা রাখছে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
গবেষকরা তাদের ল্যাবে তিনটি বিড়ালকে করোনায় আ’ক্রান্ত করেন। এর তিন দিন পরেই বিড়ালগুলোর নিজেদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখা যায়। আ’ক্রান্ত বিড়ালটি যখন একটি সুস্থ বিড়ালের সঙ্গে কিছু দিনের জন্য মিলিত হয়, তখনই সেই সুস্থ বিড়ালটির শরীরে করোনা সংক্রমণ ঘটে। তবে এই গবেষণায় কোনও পশুর শরীরেই অস্বাভাবিক তাপমাত্রা বা ওজন হ্রাসের মতো কোনও উপসর্গ দেখা দেয়নি।
নিউ ইয়র্কে করোনা আ’ক্রান্ত হওয়া প্রথম দুটি বিড়ালের মাঝে হালকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা গিয়েছিল, যদিও সেই দুটি বিড়ালই এখন পুরোপুরি সুস্থ। এছাড়া ব্রোনক্স চিড়িয়াখানায় আটটি সিংহ ও বাঘের করোনা পজিটিভ হয়েছিল।
টোকিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভাইরাস বিশেষজ্ঞ ও উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ইয়োশিহিরো কাওয়াওকা জানান, এই ভাইরাস সং’ক্রমিত বিড়ালরা কি মানবদেহে করোনা ছড়াতে পারে কিনা সেজন্য আরও গবেষণার প্রয়োজন। তবে এখন পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। উৎস: সময়টিভি।






