321845

ইতালিতে গোলাম রাব্বি ও তারেক মিয়াজী নামে দুজন প্রবাসী বাংলাদেশির মৃ’ত্যু

প্রবাস ডেস্ক।। রোববার রাতে ইতালির মিলান শহরের সেন্ট্রাল স্টেশন সংলগ্ন এলাকায় রাব্বির রহস্যজনক মৃ’ত্যু হয়। তার গ্রামের বাড়ি মাদারীপুরে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা টোয়েন্টিফোর জানায়, রাব্বিকে বাসার নিচে অচেতন অবস্থায় এক মরক্কোর নাগরিক দেখতে পেয়ে পু’লিশকে খবর দেন।

পু’লিশ ম’রদেহ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় রাব্বির মামা জিয়া তালুকদার পু’লিশের হেফাজতে রয়েছেন।

এখন পর্যন্ত তার মৃ’ত্যুর সঠিক কারণ জানা যায়নি। ইতালির ব্রেসিয়া শহরে আরেক বাংলাদেশি তারেক মিয়াজী (৪০) ব্রেইন স্ট্রোক করে মা’রা যান।
মিয়াজীর গ্রামের বাড়ি ফেনীতে। তিনি সপরিবারে ব্রেসিয়া প্রভিন্সের পন্তেভিকো এলাকায় বাস করতেন।

বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব জিল্লুর রহমান জানান, তারেকের পরিবারের সিদ্ধান্ত অনুয়ায়ী ম’রদেহ ব্রেসিয়ার হিমাগারে রাখা হবে ১ মাসের জন্য।
এর মধ্যে প্লেন চলাচল শুরু হলে মর’দেহ দাফ’নের জন্য দেশে পাঠানো হবে।

ad

পাঠকের মতামত