321259

করোনায় বিশেষজ্ঞদের পরামর্শ: শিশুদের সুরক্ষিত রাখতে ৪ টিকা দেয়ার 

করোনাভাইরাস থেকে শিশুদের সুরক্ষিত রাখতে বাবা-মায়ের উদ্বেগের শেষ নেই।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কের আবহেও শিশুদের কতগুলি টিকা বা প্রতিষেধক দেওয়া এবং বিশেষ কিছু রুটিন চেকআপ করানো একেবারেই বন্ধ করা উচিত নয়। কারণ, কিছু টিকাকরণ প্রতিষেধক দেরিতে নেওয়া হলে স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাড়তে পারে অন্য রোগের ঝুঁকিও।

তবে এই জন্য হু নির্দেশিকা অনুযায়ী ডাক্তার ও শিশুর অভিভাবকের প্রয়োজনীয় নিরাপত্তা পোশাক পরা ও সামাজিক ও ব্যক্তিগত দূরত্ব যতদূর সম্ভব রক্ষা করতে হবে।

এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ ড. অনিন্দ্য কুণ্ডু। আসুন জেনে নিই কী করবেন?

১. নবজাতকের জন্য হেপাটাইটিস-বি প্রতিষেধক এবং বিসিজি প্রতিষেধক দিতে হবে। এক মাসের কম বয়সী শিশুদের সরাসরি টিকা দেয়া যায়। লকডাউনে দেরি হলে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে নেয়া উচিত।

২. দেড়, আড়াই আর সাড়ে তিন মাসের প্রেন্টাভালেন্ট (Pentavalent) প্রতিষেধকগুলো নেয়া অত্যন্ত জরুরি।

৩. নয় মাসের এমএমআর টিকা আর প্রতি বছরের ফ্লুর টিকাও নিতে হবে।

৪. কুকুর বা বিড়াল কামড়ালে ভ্যাকসিন দেয়া জরুরি।

ad

পাঠকের মতামত