321235

রেললাইনের ওপর ঘুমিয়ে চিরঘুমে ১৬ ভারতীয় শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলায় মালবাহী ট্রেনের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৬ জন অভিবাসী শ্রমিক নি’হ’ত হয়েছেন।

শুক্রবার (৮ মে) ভোরে রেললাইনে ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন তারা।

পু’লিশের ধারণা, লকডাউনের কারণে ট্রেন চলছে না ভেবে রেললাইনে ঘুমিয়ে পড়েছিলেন শ্রমিকরা। ওই ঘটনায় প্রা’ণে বেঁচে গেছেন পাঁচ শ্রমিক। তাদের একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর চারজন ট্রমায় ভুগছেন। তাদের কাউন্সেলিং করছে পু’লিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই যাত্রীরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় করমাদের কাছে লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই ঘটে ওই ম’র্মান্তিক ঘটনা।

ভারতের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মালগাড়ির চালক একদল মানুষকে রেললাইনের ওপর শোয়া অবস্থায় দেখতে পেয়ে ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিফল হয় তার প্রচেষ্টা।

রেল মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানিয়েছে, শুক্রবার ভোরে ট্রাকে কিছু শ্রমিক দেখে মালগাড়ির চালক ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি জায়গায় পারভানি-মনমাদ এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। যারা মা’রা গেছেন, তারা ছাড়াও আ’হত হয়েছেন একাধিক শ্রমিক। আ’হত’দের উ’দ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল তা জানতে ত’দন্তের নির্দেশ দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত