স্ত্রীকে ঘরে আ’টকে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক!
নিউজ ডেস্ক।। করোনাভাইরাস মহামারির কারণে দেশব্যাপী চলমান অঘোষিত লকডাউনের মধ্যে স্ত্রীকে পি’টি’য়ে ঘরে আ’ট’কে রেখে ছাত্রীকে নিয়ে পালানোর অ’ভিযো’গ উঠেছে এক শিক্ষকের বি’রু’দ্ধে। গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানায় দেওয়া ওই শিক্ষকের স্ত্রীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সাকুয়াদিঘী গ্রামের আয়ুব আলী (৩৫) তাড়াশ পৌর শহরের রঘুনীলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি প্রায় ১৩ বছর আগে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা পাইকপাড়া গ্রামের মুসলিমা খাতুন হাসিকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু ওই শিক্ষক একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
এ বিষয়টি স্ত্রী হাসি জানার পর স্বামীকে ছাত্রীর সঙ্গে অনৈতিক প্রেমের সম্পর্ক ছিন্ন করতে অনুনয় বিনয় করতে থাকেন। এতে শিক্ষক আয়ুব আলী ক্ষিপ্ত হয়ে শুক্রবার স্ত্রী হাসিকে বেধড়ক পেটান। এক পর্যায়ে তাকে বাড়িতে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা হাসিকে উ’দ্ধা’র করে।
এ বিষয়ে রঘুনীলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সনাতন দাশ বলেন, ‘ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও হওয়ার বিষয়ে অ’ভিযো’গ পেয়েছি। বিদ্যালয় খোলার পরে তার বি’রু’দ্ধে সভা করে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে আজ শনিবার দুপুরে শিক্ষক আয়ুবের স্ত্রী হাসি তাড়াশ থানায় বাদী হয়ে স্বামী আয়ুব আলী, প্রেমিকা, প্রেমিকার বাবাসহ তিন জনকে বিবাদী করে থানায় অ’ভিযো’গ দা’য়ের করেছেন। তাড়াশ থা’নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অ’ভিযো’গ পেয়েছি। ত’দ’ন্ত করে প্রয়োজনীয় আ’ইন’গত ব্যাবস্থা নেওয়া হবে।’
অপরদিকে শিক্ষক আয়ুব আলী পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উৎস: দৈনিক আমাদের সময়।




