ঢাকায় করোনাযু’দ্ধে প্রা’ণ হারালেন আরও এক পু’লিশ
নিউজ ডেস্ক।। প্রা’ণঘাতী করোনাভাইরাসে আরও এক পু’লিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পু’লিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।
কেন্দ্রীয় পু’লিশ হাসপাতালের সুপার হাসান উল হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃ’ত্যুবরণকারী পু’লি’শের নাম নাজের উদ্দীন (৫৫)। তিনি বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বরত ছিলেন। করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়া অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন নাজের উদ্দীন।
পু’লি’শ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, আজ সকালে রাজারবাগে এসআই নাজির উদ্দীনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পু’লি’শের ব্যবস্থাপনায় ম’র’দেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পু’লি’শের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পু’লি’শ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী ম’র’দেহ দা’ফন করা হবে।
তিনি জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজিরের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পু’লি’শ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃ’ত্যু হয়।
১৯৮৩ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ পু’লি’শে যোগদান করেন নাজির উদ্দীন। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে এসবিতে ছিলেন তিনি। তার বাড়ি পাবনা জেলার ভেংগুরা থা’নার কাজীটোলা গ্রামে।
এ নিয়ে বাংলাদেশ পু’লিশে’র চার সদস্য করোনাভাইরাসে প্রা’ণ হারালেন। এর আগে গত মঙ্গলবার করোনাভাইরাসে পু’লি’শ কনস্টেবল জসিম উদ্দিনের (৩৯) মৃ’ত্যু হয়। ঢাকা মহানগর পু’লি’শের (ডিএমিপ) ওয়ারী বিভাগের ওয়ারী থা’নায় কর্মরত ছিলেন তিনি। এর পর মৃ’ত্যু হয় ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬) এবং ট্রাফিক উত্তরের বিমানবন্দর এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদের (৪২)।






